সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

কাবিল উদ্দিন কাফী, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির মো. সাখাওয়াত হোসেন সাখা, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামীম হোসেন ও সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর