শিরোনাম
নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহের ত্রিশালে তিন শত শিক্ষার্থী পেল ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি’ সোনারগাঁও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলাহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, চালক গুরুতর সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোঝাই অটোবোরাকের চাপায় মো. রফিকুল ইসলাম (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অটোবোরাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রেখেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার কটোবাড়িয়া গ্রামের মৃত বয়াজ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে একটি বোঝাই অটোবোরাক পুকুরপাড় চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোবোরাকটি পথচারী রফিকুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক অটোবোরাকটি রেখে পালিয়ে যান। পরে স্থানীয় গ্রামবাসী অটোবোরাকটি আটক করে রাখেন এবং বিষয়টি ভাঙ্গুড়া থানা পুলিশকে জানান।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজমের নেতৃত্বে এসআই অপূর্ব কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

পুলিশ নিহতের মরদেহের প্রয়োজনীয় সনদপত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে অটোবোরাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 August 2026

ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

www.dainikkagoj.com
19 August 2026

ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু, চালক পলাতক

www.dainikkagoj.com