শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

গভীর রাতে দুর্ধর্ষ চুরি করে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধাকে হত্যা

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

ভোলাপ্রতিনিধিঃ

ভোলার লালমোহনে নেশা দ্রব্য দিয়ে গভীর রাতে

দুর্ধর্ষ ভাবে চুরি করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলা চরভুতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গীর ডুবাই বাড়িতে এঘটনা ঘটে।নিহত আকিজান (৭০) ওই বাড়ীর তোফাজ্জল হোসেনের স্ত্রী।

এঘটনায় নিহতের ছেলে কামাল জানান,আমার ভাই রফিক ডুবাইয়ের সাথে মা বাবা দুজনেই একত্রে তার বাসায় থাকেন। সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোন শব্দ না পাওয়ায়, ঘরের পিছনের দরজা খোলা দেখায় ঘরে ডুকে দেখতে পাই সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ পরে আছে। এছাড়াও অচেতন অবস্থায় রয়েছে আমার বাবা তোফাজ্জল হোসেন ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম। মায়ের রক্তাক্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো জানান ইতি পূর্ব ও কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে।তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন।

এবিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করে হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর