শিরোনাম
রামগড়ের গরুকাটায় দুই বাঙালি পরিবারের বসতঘরে আগুন, পুড়ে মারা গেল দুই গরু নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রীর রামগড়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় দুই এমপির উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লালমোহনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন, ৭১ পরীক্ষার্থীর ৪০ জনই অকৃতকার্য লংগদুতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার তানোরে ১০৫ বিঘা জমিতে গড়ে উঠছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট, সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান ধর্মপাশায় সরকারি কাজে বাধাদানের মামলায় সাংবাদিক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মাসুদ রানা, সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল কবির ও সাংগঠনিক সম্পাদক এস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সান্তাহার পৌর শ্রমিক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বুধবার বিকেলে বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ সান্তাহার পৌর শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটি অনুমোদন দেওয়ায় জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

তারা বলেন, সান্তাহার পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

নবগঠিত কমিটিকে ঘিরে স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 August 2026

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

www.dainikkagoj.com
14 August 2026

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

www.dainikkagoj.com