শিরোনাম
রামগতিতে বসতঘরের ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট: নারীসহ আহত ২০ শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক, গৌরীপুরে অভিযান পরিচালনা

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর উদ্যোগে গৌরীপুর থানাধীন বোকাইনগর ইউনিয়নের মধ্য গড়পাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযানে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আল আমিন (৪১)। তিনি বোকাইনগর গড়পাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ হাবিবুর রহমান এবং মাতার নাম মোছাঃ ছকিনা বেগম। তিনি গৌরীপুর উপজেলার ০১ নম্বর ওয়ার্ড, ০৬ নম্বর বোকাইনগর ইউনিয়নের অন্তর্গত বলে জানা যায়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল আল আমিনের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের দাবি, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 May 2026

মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক, গৌরীপুরে অভিযান পরিচালনা

www.dainikkagoj.com
10 May 2026

মাদকবিরোধী অভিযানে ৪০ কেজি গাঁজাসহ একজন আটক, গৌরীপুরে অভিযান পরিচালনা

www.dainikkagoj.com