শিরোনাম
দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রফিকুলকে রাজকীয় বিদায়, সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দিল থানা পুলিশ অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আশিক সাঈদ কমলনগরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন সীতাকুণ্ডে আগে পাওনা পরিশোধ, তারপর মিল হস্তান্তর: শ্রমিক নেতারা কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১ আদমদীঘিতে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বর্ণিল সাজসজ্জা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর (সিজন-১) ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্ট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, বিশেষ করে নারী খেলোয়াড়দের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বৃদ্ধি এবং খাগড়াছড়ির ক্রীড়া পরিবেশকে আরও সমৃদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেও আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব।

বক্তারা আরও বলেন, খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির প্রতিনিধিত্ব আরও বাড়ানো সম্ভব হবে।

টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 August 2026

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com
08 August 2026

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com