শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

রামগড়ের সীমান্ত সড়কে করলিয়া প্রকল্পের বৃক্ষরোপণ অভিযান

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

ক্যহলাচিং মারমা

খাগড়াছড়ি প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্ত সড়কে বৃক্ষচারা রোপণ অভিযান শুরু হয়েছে।

করলিয়া প্রকল্পের উদ্যোগে সাদিয়া পাড়া, ধনিরাম পাড়া ও লক্ষিছড়া এলাকার সীমান্ত সড়ক প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রায় এক হাজার বনজ, ফলদ ও ফুলের গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জেলা কর্মকর্তা ও করলিয়া প্রকল্পের সভাপতি নবলেশ্বর দেওয়ান, জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা, উপজেলা ফ্যাসিলিটেটর রাসিল ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে স্থানীয় জনগোষ্ঠীকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। একই সঙ্গে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, বরং ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে এলাকার উপকারভোগী সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 August 2026

রামগড়ের সীমান্ত সড়কে করলিয়া প্রকল্পের বৃক্ষরোপণ অভিযান

www.dainikkagoj.com
03 August 2026

রামগড়ের সীমান্ত সড়কে করলিয়া প্রকল্পের বৃক্ষরোপণ অভিযান

www.dainikkagoj.com