শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ, হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবি

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, নোয়াখালী থেকে

নোয়াখালী জেলা স্কুল মাঠে শনিবার একটি ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর তত্ত্বাবধানে এবং জামেয়াতুল মাদারিছিল ক্বাওমিয়্যাহ ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

আয়োজকদের দাবি, তারা ‘হেযবুত তওহীদ’-কে “ঈমানবিধ্বংসী” ও “জঙ্গি সংগঠন” হিসেবে উল্লেখ করে সংগঠনটির কার্যক্রম বন্ধ এবং সরকারিভাবে নিষিদ্ধ করার দাবি জানান।

শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন। একপর্যায়ে জেলা স্কুল মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও ওভারব্রিজ এলাকাতেও মানুষের উপস্থিতি দেখা যায়। অংশগ্রহণকারীদের মধ্যে অনেককে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন বহন করতে দেখা যায়।

সমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধ ও ঈমান-আকিদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা ‘হেযবুত তওহীদ’-এর কার্যক্রম বন্ধ এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

উল্লেখ্য, সংবাদে উত্থাপিত ‘হেযবুত তওহীদ’ সম্পর্কিত অভিযোগ ও দাবি সমাবেশের বক্তা ও আয়োজকদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ, হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবি

www.dainikkagoj.com
01 August 2026

নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ, হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবি

www.dainikkagoj.com