শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

খাগড়াছড়ির মাটিরাঙা,গুইমারা ও রামগড় থানা আকস্মিক পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল 

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির মাটিরাঙা, গুইমারা এবং রামগড় থানার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে জেলা পুলিশ সুপার।

 

বুধবার ১৩ আগষ্ট সকালে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল মোঃ আরেফিন জুয়েল, (বিপিএম) আকস্মিকভাবে এসব থানা পরিদর্শন করেন।

 

পরিদর্শনের সময় প্রতিটি থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

 

পুলিশ সুপার, ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মাল খানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অস্ত্রাগার পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করেন।

 

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সীদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

তিনি প্রতিটি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোর দার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণ কে সম্পৃক্ত করার আহ্বান জানান।

 

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারি ত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য যে, পুলিশ সুপার রামগড় থানা পরিদর্শন পরবর্তীতে থানা কম্পাউন্ডে অবস্থিত কনফারেন্স রুমে রামগড় থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে রামগড় থানা এলাকার সকল শ্রেণি-পেশার সম্মানীত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গের কাছ থেকে থানা এলাকার অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবা সম্পর্কে বক্তব্য শুনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর