শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা):

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাশিপুর মোড় থেকে পাটুলিপাড়া অভিমুখী সড়কের বাম পাশে থাকা গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর বিষয়টি তদন্তে নেমেছে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন নামের এক ব্যক্তি গাছগুলো বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মণ্ডুতোষ এলাকার ইউসুফ নামের এক ব্যবসায়ী গাছগুলো কিনেছেন।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের গাছ জনসম্পদ হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেগুলো কাটা ও বিক্রি করা আইনবিরোধী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মহাসিন বলেন, “এটি আমার বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। আমাদের নিজস্ব জমির ওপর দিয়েই এই সংযোগ সড়ক হয়েছে। গাছগুলোও আমাদের জমির এবং আমাদেরই মালিকানাধীন। এগুলো কোনো সরকারি সম্পত্তি নয়।”

গাছ ক্রয়ের বিষয়ে ইউসুফ ব্যবসায়ীর বক্তব্য পাওয়া যায়নি।

ভাঙ্গুড়া উপজেলার বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, “বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে অফিসের লোক পাঠানো হয়েছে। পরিদর্শনের পর বোঝা যাবে গাছগুলো বন বিভাগের, সড়ক বিভাগের নাকি ব্যক্তিমালিকানাধীন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 July 2026

ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ

www.dainikkagoj.com
26 July 2026

ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ

www.dainikkagoj.com