শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্ট:

নাটোরের সিংড়ায় সামাজিক সংগঠন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের যৌথ আয়োজনে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) চলনবিলের তিসিখালী মাজার, কুন্দইল, ৯ নম্বর ব্রিজ ও বিলশা এলাকায় এ আয়োজনের অংশ হিসেবে নৌকা ভ্রমণ, প্রীতি ফুটবল ম্যাচ এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশ ও সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহ-সভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, সিংড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রইচ উদ্দিন টুটুল, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফী, পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন, হিলফুল ফুজুল বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল রুহানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।

আয়োজকরা জানান, এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 July 2026

সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
26 July 2026

সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com