শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ী ছাড়াতে গিয়ে ৫ রাজনৈতিক নেতাকে থানা হেফাজতে নেয় পুলিশ

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করার পর তাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গেলে জামায়াত ও বিএনপির পরিচয়ে থাকা ৫ জনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম (৩৩) কে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কয়েকজন ব্যক্তি থানায় উপস্থিত হন এবং তদবির করেন।

এ সময় পুলিশ তাদের আচরণ ও অবস্থান সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হেফাজতে নেয়।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা এনামুল হক (৪৫), একই এলাকার আলাউদ্দিন (৪৩) যিনি জামায়াত-সমর্থিত মেম্বার প্রার্থী হিসেবে পরিচিত, সুজন আলী (৩৩), শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম (৩৯)।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে ছাড়াতে রাতের দিকে কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় দিয়ে তদবির করতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ী ছাড়াতে গিয়ে ৫ রাজনৈতিক নেতাকে থানা হেফাজতে নেয় পুলিশ

www.dainikkagoj.com
09 May 2026

কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ী ছাড়াতে গিয়ে ৫ রাজনৈতিক নেতাকে থানা হেফাজতে নেয় পুলিশ

www.dainikkagoj.com