শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

তানোরে ১৫০ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেনটাডল (Tapentadol) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ রাজু আহাম্মেদ (৩৩) নামে এক কথিত শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। তিনি উপজেলার শংকরপুর গ্রামের সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের ব্রাহ্মণজয় গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) উৎপলের নেতৃত্বে এসআই নাঈম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাজুর শ্বশুর আকরামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শংকরপুর গ্রামে বসবাসকালে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা দায়ের হয়। পরে নিজ গ্রাম ছেড়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলেও সেখান থেকেই তিনি মাদক কারবার পরিচালনা করে আসছিলেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তানোর থানা পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

তানোরে ১৫০ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
24 July 2026

তানোরে ১৫০ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com