শিরোনাম
কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বকেয়া বেতন পরিশোধের প্রশংসনীয় উদ্যোগ রামগতি পৌর প্রশাসকের
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

মহালছড়িতে বাঁশের সাঁকোই ভরসা, কাপ্তাইপাড়া ব্রিজে ঝুঁকি পেরিয়ে পারাপার

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় টানা বর্ষণে কাপ্তাইপাড়া নতুন সংযোগ সড়কের বিকল্প পথ পানিতে তলিয়ে যাওয়ায় মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা ও বিএনপির নেতাকর্মীরা মিলে একটি ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো নির্মাণ করে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করেছেন।

স্থানীয়দের অভিযোগ, কাপ্তাইপাড়া নতুন সংযোগ সড়কের ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে বিকল্প সড়কটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। ফলে মহালছড়ি উপজেলা সদর, মুবাছড়ি ইউনিয়ন এবং রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নসহ প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রামের মানুষের স্বাভাবিক যাতায়াত বিঘ্নিত হয়। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও জরুরি চিকিৎসাসেবাপ্রত্যাশীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে ব্রিজ নির্মাণ প্রকল্পের ঠিকাদার, এলজিইডির খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন এলাকাবাসী।

পরিস্থিতির অবনতি হলে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গ্রামবাসীর সহযোগিতায় বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে একটি ইঞ্জিনচালিত নৌকায় বিনা ভাড়ায় পারাপারের ব্যবস্থাও করা হয়েছে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হলেও এটি রাতের বেলায় মানুষের চলাচলে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। গভীর রাতে নৌকা পাওয়া কঠিন হওয়ায় জরুরি রোগী হাসপাতালে নেওয়া কিংবা অন্য প্রয়োজনীয় কাজে এই সাঁকোই এখন একমাত্র ভরসা। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যয়ও কিছুটা কমেছে।

এলাকাবাসী দ্রুত বিকল্প ব্রিজ নির্মাণ সম্পন্ন করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার, এলজিইডি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

মহালছড়িতে বাঁশের সাঁকোই ভরসা, কাপ্তাইপাড়া ব্রিজে ঝুঁকি পেরিয়ে পারাপার

www.dainikkagoj.com
18 July 2026

মহালছড়িতে বাঁশের সাঁকোই ভরসা, কাপ্তাইপাড়া ব্রিজে ঝুঁকি পেরিয়ে পারাপার

www.dainikkagoj.com