শিরোনাম
রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজ এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটোয়াকান্দি গ্রামের শেষ সীমানা ও জুনিয়াদহ ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে, বিভিন্ন স্থানে পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে থাকায় এটি এখন এলাকাবাসীর কাছে ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭ থেকে ৮ বছর ধরে ব্রিজটির কোনো সংস্কার হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই দুই ইউনিয়নের হাজারো মানুষ এই ব্রিজ ব্যবহার করছেন।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের অধিকাংশ নিরাপত্তা রেলিং ভেঙে বিলীন হয়ে গেছে। ঢালাই উঠে গিয়ে মরিচাধরা লোহার রড বেরিয়ে রয়েছে। সামান্য অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ পথ দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ এবং রোগীবাহী যানবাহন চলাচল করে। ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দা মো. রহমত আলী (৪৫) বলেন, “ব্রিজে কোনো রেলিং নেই। রাতে চলাচল করতে সবচেয়ে বেশি ভয় লাগে। ভ্যান বা অটোরিকশা সামান্য এদিক-সেদিক হলেই নিচে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।”

কৃষক সিরাজুল ইসলাম বলেন, “মাঠের ফসল হাটে নেওয়ার একমাত্র পথ এই ব্রিজ। কিন্তু ব্রিজের এমন অবস্থায় ভারী যানবাহন চলাচল করতে পারে না। আমরা সব সময় আতঙ্কে থাকি।”

এ বিষয়ে ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক জানান, ব্রিজটির জরাজীর্ণ অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “এলজিইডি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি দ্রুতই ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া যাবে।”

এলাকাবাসীর দাবি, সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং দুই ইউনিয়নের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 July 2026

ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজ এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

www.dainikkagoj.com
14 July 2026

ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজ এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

www.dainikkagoj.com