শিরোনাম
রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা এবং বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নতমানের উফশী রোপা আমন ধানের ৫ কেজি বীজ, বিভিন্ন শাকসবজির বীজ এবং ২০ কেজি করে প্রয়োজনীয় সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিলকি, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, অতীতে কৃষি প্রণোদনা বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। এবার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই করা প্রকৃত কৃষকদের তালিকার ভিত্তিতেই প্রণোদনা বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত কৃষকরাই এর সুফল পান।

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও কৃষকদের সার্বিক উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পূর্বে সরকারি সহায়তা পাওয়া তালিকাভুক্ত কৃষকরা এবার এই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতার বাইরে ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

www.dainikkagoj.com
11 July 2026

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

www.dainikkagoj.com