শিরোনাম
সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নলকায় সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আইনুল হক

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

মো. আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নলকা কায়েম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নলকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুল ইসলাম সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম শেখ, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, দপ্তর সম্পাদক ওবায়দুল হক সুমন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মাস্টার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল জুব্বার মেম্বারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী।

আলোচনা সভা শেষে এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য ভিপি আইনুল হক নলকা কায়েম গ্রামের পুরাতন সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বক্তারা বলেন, সড়কটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

নলকায় সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আইনুল হক

www.dainikkagoj.com
11 July 2026

নলকায় সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আইনুল হক

www.dainikkagoj.com