শিরোনাম
আল্লাহ তুমি রহম করো  সোনারগাঁও পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও র‍্যালি সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত বিভাগীয় কমিশনারের নাম ভাঙিয়ে কমলনগর খেয়াঘাটে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে যাত্রীসেবা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সফরের শুরুতে তিনি বাঁশখালীর পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পরে চূড়ামনি হয়ে সাতকানিয়ায় প্রবেশ করে কেরানিহাট–বাঁশখালী সড়কসংলগ্ন বন্যাদুর্গত এলাকায় যান। সেখানে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাতকানিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সাতকানিয়ার সহস্রাধিক পরিবারের লক্ষাধিক মানুষ এখনও বন্যার দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 July 2026

বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

www.dainikkagoj.com
10 July 2026

বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

www.dainikkagoj.com