শিরোনাম
রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

মো. শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ এবং বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের যৌথ আয়োজনে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম স্বাগত বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

এছাড়া বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপ-পরিচালক মুনজুরে মওলা, মেডিনোভা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ আজাদ, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সৌকত আহমেদ।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক শারমিন আক্তার, নমুনা সংগ্রহকারী মাহিন মণ্ডল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সিরাজগঞ্জ সরকারি কলেজের রোভার স্কাউট ও গার্লস ইন রোভার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরন্নবী খান জুয়েল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

www.dainikkagoj.com
09 July 2026

সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

www.dainikkagoj.com