শিরোনাম
তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত নেত্রকোনায় বিনামূল্যের সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নাশকতার মামলায় জামালপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পাশাপাশি দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

পুলিশ জানায়, মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

নাশকতার মামলায় জামালপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার

www.dainikkagoj.com
09 July 2026

নাশকতার মামলায় জামালপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার

www.dainikkagoj.com