শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও বৃক্ষ বিতরণ

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী পর্বে রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ জিহাদ খান। আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীর অবদান অপরিসীম এবং প্রতিটি গ্রামের উন্নয়ন নিশ্চিত করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার); সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান; সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু; বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার আমির মোঃ শাহিনুর ইসলাম; বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল; সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও সমবায় প্রতিনিধি মোঃ নুরুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বেলুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে এ বছর প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 July 2026

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও বৃক্ষ বিতরণ

www.dainikkagoj.com
06 July 2026

সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও বৃক্ষ বিতরণ

www.dainikkagoj.com