শিরোনাম
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা চেয়ারম্যান প্রার্থী ঘোষণার জেরে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, পাল্টা অভিযোগও চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সরকারি অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করলেন এমপি রুহুল আমিন এক ইঞ্চি নয়, এক বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না”—ডা. শফিকুর রহমান সীতাকুণ্ডে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালক হত্যা: দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মাসুম বিল্লাহ বদলগাছীতে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দাবি করে নারীর সংবাদ সম্মেলন খাস পুকুর নিয়ে বিরোধ: সিংড়ায় গ্রামবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন সেনবাগে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের মতবিনিময় সভা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সরকারি অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করলেন এমপি রুহুল আমিন

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা-২ আসনের বিভিন্ন এলাকার ১০টি মসজিদের উন্নয়নকাজের জন্য সরকারি অনুদানের বরাদ্দপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে এ বরাদ্দপত্র তুলে দেন।

অনুদানপ্রাপ্ত মসজিদগুলো হলো— বাঁকা ইউনিয়নের মুক্তারপুর মাঝপাড়া জামে মসজিদ, আন্দুলবাড়ীয়া ঘুগরাগাছি পূর্বপাড়া জামে মসজিদ, উথলী সেনেরহুদা পূর্বপাড়া জামে মসজিদ, কুড়ুলগাছি বুইচিতলা হাসপাতালপাড়া জামে মসজিদ, নতিপোতা পোতারপাড়া মসজিদ, কুতুবপুর মসজিদ, জয়রামপুর গাঁতিরপাড়া মসজিদ, জয়নগর স্কুলপাড়া মসজিদ, ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদ এবং দর্শনা আজমপুর মসজিদ।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য মহসিন আলী, দামুড়হুদা উপজেলা আমির মো. নায়েব আলী, উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এই অনুদান মসজিদগুলোর উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এলাকার ধর্মীয় ও জনকল্যাণমূলক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুদানপ্রাপ্ত মসজিদগুলোর কমিটির সদস্যরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সরকারি অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করলেন এমপি রুহুল আমিন

www.dainikkagoj.com
03 July 2026

চুয়াডাঙ্গা-২ আসনের ১০টি মসজিদে সরকারি অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করলেন এমপি রুহুল আমিন

www.dainikkagoj.com