শিরোনাম
টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশাপাশি দুটি দোকানঘর ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজারের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তুলা, কাপড়, লেপ-তোশক তৈরির মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন উপজেলার রানীচাপুর গ্রামের মহাজউদ্দিনের ছেলে রবিউল মিয়া ও সুরুজ আলী মিয়ার ছেলে ফিরোজ মিয়া।

ব্যবসায়ী রবিউল মিয়া জানান, তাঁর তুলার গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গুদামের তালা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। এ সময় গুদামে থাকা প্রায় ১২০ বস্তা তুলা, ১৫০ বান্ডিল কাপড় এবং লেপ-তোশক তৈরির মেশিন পুড়ে যায়। এতে তাঁর প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, আগুন পাশের ব্যবসায়ী ফিরোজ মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানের তুলা, মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ফিরোজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে রবিউল মিয়ার দাবি, ফিরোজ মিয়ার দোকানে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়দের ধারণা, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করেন বলে জানান ফাঁড়ির ইনচার্জ।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, জেলা কার্যালয়ে সভায় থাকায় তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর ও মালামাল পুড়ে যাওয়ার খবর পেয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের তথ্য এখনো পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

www.dainikkagoj.com
22 November 2026

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

www.dainikkagoj.com