শিরোনাম
টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কারা হচ্ছেন, তা নিয়ে চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক পরিসরে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকেট আবু তাহের রনি।

আবু তাহের রনি রামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর লামকুপাড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম দেলোয়ার হোসেনের ছেলে। তাঁর বাবা রামগড় উপজেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। পরিবারের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ২০১৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। বাবার রাজনৈতিক আদর্শ ও পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে আবু তাহের রনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

রাজনৈতিক জীবনে তিনি রামগড় উপজেলা ছাত্রদলের সদস্য, ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সদ্য ঘোষিত রামগড় উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক প্রতিকূল সময়ে খাগড়াছড়ির বিভিন্ন থানায় নেতা-কর্মীদের আইনি সহায়তা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও নিজের অবস্থান তৈরি করেছেন আবু তাহের রনি। ২০১৮ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ২০২২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। বর্তমানে রামগড় আইনজীবী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাবের সদস্য এবং রামগড় স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা হিসেবেও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী আইন উপকমিটির সদস্য হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শিক্ষাজীবনে ২০০৮ সালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১০ সালে রামগড় সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে ২০১৪ সালে এলএলবি (অনার্স) এবং ২০১৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আসন্ন রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে অ্যাডভোকেট আবু তাহের রনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াসহ দলের নেতৃবৃন্দের সমর্থন প্রত্যাশা করেছেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সম্পৃক্ততা, আইন পেশার অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের কাছে নিজের অবস্থান তুলে ধরতে চান এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাঁর প্রার্থিতার বিষয়টি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি

www.dainikkagoj.com
22 November 2026

রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি

www.dainikkagoj.com