বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

লংগদুতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পন্য উদ্ধার 

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে তেজস্বী বীর লংগদু জোনের  অভিযানে বাঘাইছড়ির লাইল্যাঘোনা এলাকা হতে একটি দেশীয় বন্ধুক সহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

গোপন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের তত্ত্বাবধানে একটি টহলদল অত্র জোনের আওতাধীন বাঘাইছড়ির লাইলাঘোনা–নালবুনিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দুইজন চোরাকারবারীকে সন্দেহ করে   তাদেরকে অনুসরণ করে সেনাবাহিনী। এতে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

এসময়ে সেনা টহলদল পরিত্যক্ত নৌকা ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১৫০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট, ৯০ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রী ও ৯২ বোতল দেশীয় মদ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্য সমূহ বড় দুরছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন রয়েছে।

লংগদু সেনা সূত্রে জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর