শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আইন শৃংঙ্খল রক্ষায় কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আইন শৃংঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে সচেতনতা বাড়াতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আইন শৃংঙ্খলা নিয়ে আলোচনা করছেন। নারীদের সচেতন করতে নারী সমাবেশে বক্তব্য রাখছেন ওসি।
থানার দেয়া তথ্যমতে গত এক মাসে ওয়ারেন্ট মূলে-১২ জন, নিয়মিত মামলায়-১৩ জন, ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারায়-০১ সহ মোট ২৬ জন আসামী গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কাজিপুর থানা পুলিশ। এরমধ্যে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামীও রয়েছে। কাজিপুরের বাইরে গিয়ে অভিযান চালিয়ে অনেক পলাতক আসামীকে আটক করে নিয়ে এসেছে থানা পুলিশ। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।
ওসি জানান, গত ২৩ ডিসেম্বর ধারা-১০৯/৪৪৭/৩২৩/১১৪/৩০২/৩৪ পেনাল কোড, এর এজাহার নামীয় ১নং আসামী শাহরিয়ার মোঃ বিপ্লব মহুরী(৪০) কে পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি ডিএমপির শাহবাগ থানা হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ পরদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া কাজিপুরের আইন শৃংঙ্খলা রক্ষায় সচেনতা সৃষ্টির অংশ হিসেবে কাজিপুর থানার ওসি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সবার প্রতি তিনি আহবান জানান। এছাড়া নিয়মিত টহল পুলিশের নজরদারী অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এছাড়া একাধিক নারী সমাবেশে তিনি আইন-শৃংঙ্খলা মেনে চলা ও এলাকার চুরি ডাকাতির ক্ষেত্রে সচেতন হওয়া ও নিজেদের সুরক্ষার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর