শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনকালে হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে দ্রুত পালিয়ে যান।

পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে এর পেছনে বাঁধা একটি বস্তার ভেতর থেকে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত মোটরসাইকেল থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 July 2026

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

www.dainikkagoj.com
02 July 2026

বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

www.dainikkagoj.com