শিরোনাম
একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভা আজ ১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনটি নতুন উপজেলা গঠন, একটি নতুন থানা স্থাপনসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে ময়মনসিংহ জেলার বিদ্যমান ১৩টি উপজেলার সঙ্গে নতুন এই উপজেলা যুক্ত হয়ে জেলার উপজেলার সংখ্যা দাঁড়াবে ১৪টি।

জানা গেছে, গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্যে থেকে মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য মরহুম ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় পাগলা থানা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে বর্তমান সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাগলাকে উপজেলা হিসেবে উন্নীত করার উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টার ধারাবাহিকতায় বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিকারের ১২১তম সভায় ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার পাশাপাশি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ১০টি ইউনিয়নের সমন্বয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়। এর ফলে দেশের উপজেলার সংখ্যা বিদ্যমান ৫০০ থেকে বেড়ে ৫০৩-এ উন্নীত হবে।

এছাড়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে ‘হালদা থানা’ স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে দেশের থানার সংখ্যা ৬৩৯ থেকে বেড়ে ৬৪০ হবে।

সভায় আরও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 July 2026

ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন

www.dainikkagoj.com
01 July 2026

ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন

www.dainikkagoj.com