শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

তাড়াশ খাদ্য গুদাম পরিদর্শনে ইউএনও নুসরাত জাহান; স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি খাদ্যশস্যের মজুত, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বুধবার (১ জুলাই) উপজেলা সদরে অবস্থিত স্থানীয় খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শনকালে তিনি খাদ্যশস্যের মজুত, গুণগত মান ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ইউএনও নুসরাত জাহান খাদ্য গুদামের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং খাদ্যশস্য সংরক্ষণের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি খাদ্য গুদামের নিরাপত্তা ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজন কর্মকার এবং তাড়াশ উপজেলা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসলাম আলী।

পরিদর্শন শেষে ইউএনও নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, সরকারি খাদ্য মজুত ব্যবস্থা ও খাদ্য সরবরাহ চেইনের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখা এবং মজুত সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত পরিদর্শন কার্যক্রম খাদ্য গুদামের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 July 2026

তাড়াশ খাদ্য গুদাম পরিদর্শনে ইউএনও নুসরাত জাহান; স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

www.dainikkagoj.com
01 July 2026

তাড়াশ খাদ্য গুদাম পরিদর্শনে ইউএনও নুসরাত জাহান; স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

www.dainikkagoj.com