শিরোনাম
খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টুইম্বল শিক্ষা উপকরণ বিতরণ ও নিরাপদ ডিজিটাল সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন ফেসবুকে গুজব ছড়িয়ে মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানহানির অভিযোগ ভোলাহাটে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই কারাগারে দেড় যুগ ধরে শ্রেণিকক্ষ সংকট: উল্লাপাড়ার চণ্ডীপুর পার এলংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষ ও বারান্দায় চলছে পাঠদান চট্টগ্রামে ব্যাংকের ১৭ লাখ টাকা চুরির রহস্য উদ্ঘাটন: রংপুর থেকে নিরাপত্তা প্রহরী গ্রেফতার, উদ্ধার প্রায় ১৫ লাখ টাকা জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত ৪৭তম বিসিএসে সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন, দামুড়হুদার তুহিন আলীর সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতার আহ্বান
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মূল্যতালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীসহ আটজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির অভিযোগে পরিচালিত অভিযানে মাংস ব্যবসায়ী মো. মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত করে বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি কার্যালয় এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত আরেকটি অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, “বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
29 June 2026

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন

www.dainikkagoj.com
29 June 2026

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন

www.dainikkagoj.com