শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ভোলাহাটে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা-এ পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলার নেকজান বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকীভাবে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লার্নিং অ্যাকসিলারেশন সেকেন্ডারি এডুকেশন (লেইস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব ও তত্ত্বাবধান করেন নেকজান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পাখি। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
29 June 2026

ভোলাহাটে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
29 June 2026

ভোলাহাটে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com