শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টুইম্বল শিক্ষা উপকরণ বিতরণ ও নিরাপদ ডিজিটাল সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলার অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে “শিশুদের হাসি ফোটাতে, আমরা শিশুদের পাশে” প্রতিপাদ্যে এ কর্মসূচির আয়োজন করে টুইম্বল (Twimbol – Safe Social Media for Kids)। কর্মসূচিতে সহযোগিতা করে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস (JCI Dhaka Diplomats), কিডলন (KIDLON) এবং সিডব্লিউএবি (CWAB)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন নিরাপত্তা, সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজক প্রতিষ্ঠানের খাগড়াছড়ি প্রতিনিধি ও সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ আরও সমৃদ্ধ করা এবং তাদের নিরাপদ ডিজিটাল পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি শিশুদের নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর বিকাশ দেওয়ান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শিশুদের নিরাপদ ডিজিটাল জীবন সম্পর্কে সচেতন করার এমন উদ্যোগ বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 June 2026

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টুইম্বল শিক্ষা উপকরণ বিতরণ ও নিরাপদ ডিজিটাল সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

www.dainikkagoj.com
29 June 2026

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টুইম্বল শিক্ষা উপকরণ বিতরণ ও নিরাপদ ডিজিটাল সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

www.dainikkagoj.com