শিরোনাম
সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ কমলনগরে সামাজিক বনায়নের গাছ হরিলুটের অভিযোগ, সুফলভোগীরা বঞ্চিত তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ৫ শতাধিক পরিবার ও সড়ক সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসায়ীদের দাবি, ক্ষতি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা; ফায়ার সার্ভিস বলছে ৮০ লাখ সিংড়ায় সার নিয়ে অনিয়মে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ২৬১ বস্তা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব স্থাপনা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

এদিকে, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোড সংকুচিত হয়ে পড়ে। এতে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার কারণে যানজটসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল।

তিনি বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরকারি জায়গা দখল করে পুনরায় স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 September 2026

সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ

www.dainikkagoj.com
10 September 2026

সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ

www.dainikkagoj.com