শিরোনাম
খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টুইম্বল শিক্ষা উপকরণ বিতরণ ও নিরাপদ ডিজিটাল সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন ফেসবুকে গুজব ছড়িয়ে মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানহানির অভিযোগ ভোলাহাটে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই কারাগারে দেড় যুগ ধরে শ্রেণিকক্ষ সংকট: উল্লাপাড়ার চণ্ডীপুর পার এলংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষ ও বারান্দায় চলছে পাঠদান চট্টগ্রামে ব্যাংকের ১৭ লাখ টাকা চুরির রহস্য উদ্ঘাটন: রংপুর থেকে নিরাপত্তা প্রহরী গ্রেফতার, উদ্ধার প্রায় ১৫ লাখ টাকা জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত ৪৭তম বিসিএসে সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন, দামুড়হুদার তুহিন আলীর সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতার আহ্বান
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই কারাগারে

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক হাবিবুল ইসলাম ঠান্টু মিরপুর উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে ঠান্টুর বিয়ে হয়। তবে ঠান্টুর অতিরিক্ত মাদকাসক্তির কারণে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ অবস্থায় কয়েকদিন আগে তার স্ত্রী তাকে তালাকের নোটিশ পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ঠান্টু।

অভিযোগ রয়েছে, রোববার গভীর রাতে তিনি শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদকদ্রব্য রেখে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ওই বাড়িতে মাদক থাকার তথ্য দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক হোসেনের বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করে।

তবে ৯৯৯-এ দেওয়া তথ্যের নিখুঁত বিবরণ এবং ঘটনার প্রেক্ষাপট পুলিশের সন্দেহের সৃষ্টি করে। তদন্তের একপর্যায়ে ফারুক হোসেনের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সম্প্রতি ঠান্টুর স্ত্রী তাকে তালাকের নোটিশ দিয়েছেন। এরপর ঠান্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শ্বশুরকে ফাঁসানোর উদ্দেশ্যে মাদক রাখার বিষয়টি স্বীকার করেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাবিবুল ইসলাম ঠান্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আটক ঠান্টু নিয়মিত মাদক সেবন করতেন। এ নিয়ে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্ত্রী তালাকের নোটিশ দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি শ্বশুরবাড়িতে মাদক রেখে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
29 June 2026

কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই কারাগারে

www.dainikkagoj.com
29 June 2026

কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই কারাগারে

www.dainikkagoj.com