শিরোনাম
তাড়াশে বেকার যুবক ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ হুইপের আস্থা ব্যবহার করে অনেকেই তৃণমূলকে মূল্যায়ন করেননি: শাহেদ হাওলাদার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন নদীগর্ভে বিলীনের মুখে সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে এলাকাবাসী ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার, জীবননগরে চাঞ্চল্য
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

মো. আখতার হোসেন হিরন:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাওড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করা হয় এবং এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান তিনি।

এম আশরাফুল আলমের সভাপতি মনোনয়নের খবর প্রকাশের পর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আশরাফুল আলমের যোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন মাত্রায় এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলমের অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

এ বিষয়ে স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, “নিজ গ্রামের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”

সভাপতি নির্বাচিত হওয়ায় রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এম আশরাফুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পৌর ছাত্রদলের সভাপতি ইলিয়াস কাওসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মারুফ, রাসু, অভিভাবক সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম

www.dainikkagoj.com
28 June 2026

হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম

www.dainikkagoj.com