শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বগুড়ায় হানিফ পরিবহনের বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ আটক ২

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৩৫ গ্রাম হিরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রংপুর জেলার কোতোয়ালী থানার কলেজ রোড লালবাগ কেডিসি এলাকার মো. রুমন মিয়া (৪২) এবং তাজহাট থানার আলহাজ্বনগর এলাকার মো. আব্দুল কাদের (২৩)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ হিরোইন বহন করা হচ্ছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসটি শনাক্ত করে চেকপোস্টে থামানো হয়। এ সময় যাত্রীদের নামিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৩৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত হিরোইন ও অন্যান্য আলামতসহ আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 June 2026

বগুড়ায় হানিফ পরিবহনের বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ আটক ২

www.dainikkagoj.com
24 June 2026

বগুড়ায় হানিফ পরিবহনের বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ আটক ২

www.dainikkagoj.com