শিরোনাম
পূর্বধলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের দুই মাসের কারাদণ্ড সম্পাদকীয়: সাংবাদিকের বিরুদ্ধে মামলা—গণমাধ্যমের স্বাধীনতা কি ক্রমশ সংকুচিত হচ্ছে? ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কেন্দুয়ায় নতুন ওসির যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নে অঙ্গীকার পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা: কন্টেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ আটক কৃষকদের উঠানে পরিণত রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জামালপুরে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান: ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, সাজা ৩ জনের বিরুদ্ধে নোয়াখালীতে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ১ চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

কেন্দুয়ায় নতুন ওসির যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নে অঙ্গীকার

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি সদ্য বিদায়ী ওসি মো. মেহেদী মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত ২১ জুন (রবিবার) সন্ধ্যা ৮টার দিকে তিনি কেন্দুয়া থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) এবং প্রশাসন ও অর্থ শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মুহাম্মদ তরিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামের সন্তান। তাঁর পিতা মৃত আফতাব হোসেন এবং মাতা মৃত সুরাইয়া আক্তার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে তিনি সরাসরি আউট অব ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি নেত্রকোণার মোহনগঞ্জ থানায় প্রবেশনাল পিরিয়ড সম্পন্ন করেন।

এছাড়া চলতি বছরের ২৮ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত তিনি অল্প সময়ের জন্য নেত্রকোণার মদন থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।

২২ জুন (সোমবার) দুপুরে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কেন্দুয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি এ ক্ষেত্রে সাংবাদিকসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 June 2026

কেন্দুয়ায় নতুন ওসির যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নে অঙ্গীকার

www.dainikkagoj.com
22 June 2026

কেন্দুয়ায় নতুন ওসির যোগদান, আইনশৃঙ্খলা উন্নয়নে অঙ্গীকার

www.dainikkagoj.com