শিরোনাম
সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দীঘিনালায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

প্রতিবেদকের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি, মোঃ হাচান আল মামুন

খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬”। বৃহস্পতিবার (৭ মে) যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল, খাগড়াছড়ি ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় এবং নবগঠিত কমিটিকে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদান তুলে ধরেন এবং যুব স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন। তিনি বলেন, “দুর্যোগ ও মানবিক সংকট মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির প্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্টের সাবেক দলনেতা সুমন চন্দ্রনাথ প্রবীর। তিনি বলেন, মানবতার সেবায় যুব সদস্যদের আরও দক্ষ ও সচেতন হয়ে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত বলেন, “রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাবেক যুব প্রধান জাকির হোসেন-কে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা দুর্জয় বড়ুয়া (শান্ত)। এতে সিনিয়র ও সক্রিয় যুব সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে বিশ্ব মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

দীঘিনালায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

www.dainikkagoj.com
07 May 2026

দীঘিনালায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

www.dainikkagoj.com