শিরোনাম
ভিন্নধর্মী উচ্ছ্বাসে মুখর সিরাজগঞ্জ: কামারখন্দে সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফাইনালে উঠলে মহিষ জবাইয়ের ঘোষণা মাদারীপুরে টিসিবি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই খাদ্যপণ্য; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আদমদীঘিতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে দাবি শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন স্থায়ীভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা: মেয়র ডা. শাহাদাত
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে রাজধানীর দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

শাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫), তিনি বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র; এবং রাজধানীর ধানিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩), তিনি একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার দুপুরে রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের তিনজন ও বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সোনারগাঁয়ের মেঘনা নদীতে ঘুরতে আসে। গোসলের সময় প্রথমে দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়। পরে মেরাজ ও কায়েস নদীতে নামলে তীব্র স্রোতে তারা নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর প্রথমে মেরাজ এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিল। তারা সাঁতার জানত না বলেও পরিবারের সদস্যরা জানান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপ-পরিচালক মো. ওসমান গনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে রাজধানীর দুই স্কুলছাত্রের মৃত্যু

www.dainikkagoj.com
18 June 2026

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে রাজধানীর দুই স্কুলছাত্রের মৃত্যু

www.dainikkagoj.com