শিরোনাম
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক মানবতার সেবায় দিনব্যাপী ব্যস্ত হাজী আব্দুস সাত্তার সলপ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ পাচারকারী আটক দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উত্তোলন মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মানবতার সেবায় দিনব্যাপী ব্যস্ত হাজী আব্দুস সাত্তার

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে মানবসেবা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মোঃ আব্দুস সাত্তার।

রবিবার (১৪ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একাধিক মানবিক ও জনসেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ান। তাঁর এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

দিনের শুরুতে সকাল ৮টায় হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত নারী স্বেচ্ছাসেবকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাজী আব্দুস সাত্তার নিজ হাতে তাদের মাঝে উপহারসামগ্রী তুলে দেন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস পরিশ্রম করেন, তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবদান যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

এরপর সকাল ৯টায় পৌর এলাকার দিয়ারধানগড়া পোস্ট অফিস মোড়ে সাধারণ মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের লক্ষ্যে তাঁর নিজস্ব অর্থায়নে স্থাপিত এক হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক ও পানি ব্যবহারের ট্যাপের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বিশুদ্ধ পানি মানুষের মৌলিক প্রয়োজন। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পরে সকাল ১০টায় বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘হৃদয়ে রক্ত’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তিনি। রক্তদানের গুরুত্ব তুলে ধরে হাজী আব্দুস সাত্তার বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তরুণদের এ ধরনের মানবিক উদ্যোগে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।”

অনুষ্ঠানের মাধ্যমে ‘হৃদয়ে রক্ত’ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় সংগঠনের সদস্যদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দিনের শেষ ভাগে হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি বিভিন্ন রোগীর শয্যার পাশে গিয়ে তাদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজ নেন। অসুস্থ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন হাজী মোঃ আব্দুস সাত্তার। পরিচ্ছন্নতা কার্যক্রম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রক্তদান আন্দোলন এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগের মাধ্যমে তিনি মানবতার সেবায় নিবেদিত একজন সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজের কল্যাণে তাঁর ধারাবাহিক মানবিক কর্মকাণ্ড অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে এবং মানবসেবার সংস্কৃতি আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

মানবতার সেবায় দিনব্যাপী ব্যস্ত হাজী আব্দুস সাত্তার

www.dainikkagoj.com
14 June 2026

মানবতার সেবায় দিনব্যাপী ব্যস্ত হাজী আব্দুস সাত্তার

www.dainikkagoj.com