শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় খুলনার কয়রায় ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ (সিআরএ) এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা (আরআরএপি)’ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে এবং ডিআইডিআরআরএম-কল প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নই ছিল কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ। এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষণ রায়, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, মাওলানা মাসুদুর রহমান, প্রতিবন্ধী প্রতিনিধি আবু মুছা ও শরিফুল ইসলাম মিল্টনসহ অনেকে।

কর্মশালার শুরুতে মহারাজপুর ইউনিয়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি নিরূপণের (সিআরএ) হালনাগাদ তথ্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কারিতাসের ডিআইও ফাতেমা খাতুন ও রোমিও বিশ্বাস।

অনুষ্ঠানে কারিতাস মহারাজপুর প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) মো. রাসেল ইসলাম সেফগার্ডিং পলিসি ও আইসিএফআরএম মেকানিজম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তারা মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রতাপস্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যাতায়াত ও পারাপারের সুবিধার্থে একটি ড্রাম সেতু নির্মাণ এবং মহারাজপুর-দশালিয়া সড়ক উন্নয়নের দাবি জানান।

বক্তারা বলেন, দুর্যোগের সময় সমাজে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন প্রতিবন্ধী ব্যক্তি ও নারীরা। তাই তাদের মতামত, প্রয়োজনীয় তথ্য এবং স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে প্রণীত ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ও টেকসই ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাসের ডিআইডিআরআর প্রকল্প কর্মকর্তা মো. হাসিবুল হোসেন টুটুল। এ সময় প্রকল্প কর্মী শিমসন রোমিও বিশ্বাস ও অনিক ত্রিপুরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
09 June 2026

কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com