শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৬০০ সোনালী মুরগির বাচ্চা বিতরণ

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

মোঃ সুজন আহমেদ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে BRAC-এর উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক গ্রাহকদের মাঝে বিনামূল্যে সোনালী মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন প্রান্তিক ও হতদরিদ্র সদস্যকে ২০টি করে মোট ৬০০টি সোনালী মুরগির বাচ্চা প্রদান করা হয়।

রোববার (৭ জুন) সকাল ১১টায় উল্লাপাড়া ব্র্যাক শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মুরগির বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাক উল্লাপাড়া শাখার এলাকা ব্যবস্থাপক মঞ্জিল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মুরগি পালন একটি লাভজনক ও সহজলভ্য আয়ের উৎস। সঠিক পরিচর্যার মাধ্যমে এসব মুরগি পালন করে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুরগির বাচ্চা বিতরণের পাশাপাশি উপকারভোগীদের জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। প্রশিক্ষণে মুরগির বাচ্চার সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, এসএস মো. আরিফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৬০০ সোনালী মুরগির বাচ্চা বিতরণ

www.dainikkagoj.com
07 June 2026

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৬০০ সোনালী মুরগির বাচ্চা বিতরণ

www.dainikkagoj.com