শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার ও আধুনিকায়নের কাজ দ্রুত সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শুক্রবার (৫ জুন) জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এই স্থাপনাকে পুনরায় তার স্বকীয়তা ও মর্যাদায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে সংস্কারাধীন রয়েছে, সেগুলোর কাজ সম্পন্ন হলে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি, ব্যবহৃত সামগ্রী, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং দেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মূল্যবান নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন, উন্নয়ন ও রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানাতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আহমেদ আযম খান জানান, জাদুঘরটিকে আধুনিক ও দর্শনার্থীবান্ধব রূপে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। আধুনিক প্রদর্শনী ব্যবস্থা, তথ্যভিত্তিক গ্যালারি এবং স্মারক সংরক্ষণের উন্নত সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাদুঘরটি সংস্কার শেষে পুনরায় চালু হলে ইতিহাস-ঐতিহ্য অনুরাগী, গবেষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 June 2026

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

www.dainikkagoj.com
05 June 2026

চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে

www.dainikkagoj.com