শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

যমুনা সেতুতে বিকল ৫ যানবাহন, সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রার মধ্যে যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক।

শুক্রবার (৫ জুন) ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর ঢাকামুখী লেনে নাবিল পরিবহনসহ অন্তত পাঁচটি যানবাহন পর্যায়ক্রমে বিকল হয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়। ফলে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকামুখী যাত্রী ও চালকদের অভিযোগ, সেতুর ওপর বিকল ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের।

তবে বেলা ১১টার দিকে বিকল হওয়া পাঁচটি যানবাহনের মধ্যে তিনটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার পথে এগোয়।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সূত্রধর জানান, সেতুর ওপর পাঁচটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে তিনটি ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। ফলে ভোগান্তি অনেকটাই কমেছে। তবে এখনও কড্ডা এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, “গাড়ি বিকল হওয়া এবং ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সিরাজগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”

সেতু কর্তৃপক্ষের আশা, বিকল বাকি যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হলে অল্প সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 June 2026

যমুনা সেতুতে বিকল ৫ যানবাহন, সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

www.dainikkagoj.com
05 June 2026

যমুনা সেতুতে বিকল ৫ যানবাহন, সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

www.dainikkagoj.com