সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় নিজ ঘর থে‌কে ব‌্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কু‌ষ্টিয়া

 

কু‌ষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গু‌লিবিদ্ধ লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। রোববার সকালে উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের তাহাজ‌মোড় এলাকা থে‌কে পু‌লিশ লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। লা‌শের পাশ‌ থে‌কে এক‌টি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে।

 

ঘটনাস্থ‌লে থাকা পা‌টিকাবা‌ড়ি ক‌্যা‌ম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক(এসআই) শামসুল হক আজ‌কের প‌ত্রিকা‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

নিহত আব্দুর রহমান একই ইউনিয়‌নের প‌া‌টিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমা‌নের ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানীর প‌রি‌বেশক ছাড়াও স্থানীয় বাজা‌রে তার ফ‌টোক‌পির দোকান ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

 

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,তাহাজ‌মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টি‌নের ছাপড়া ঘ‌রে একাই থাক‌তেন উজ্জল। আজ সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি কর‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে ডাক‌তে গে‌লে জানালা দি‌য়ে ‌বিছানার উপর তার রক্তাক্ত লাশ দে‌খতে পাই। প‌রে স্থানীয়রা ঘ‌রের দরজা ভে‌ঙে ভেত‌রে ঢু‌কে পু‌লিশ‌কে খবর দেই।

 

স্বজ‌নেরা জা‌নি‌য়ে‌ছেন,পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে পৈ‌ত্রিক বা‌ড়ি থে‌কে একটু দু‌রে‌ নিজ জ‌মি‌তেই টি‌নের ছাপড়া ঘ‌রে থাক‌তেন উজ্জল। প্রায় তিনমাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তান‌কে নি‌য়ে বাবার বা‌ড়ি চ‌লে গে‌ছে। এরপর থে‌কে ওই বা‌ড়ি‌তে উজ্জল একাই থাক‌তো। বেশ কিছু‌দিন ধ‌রে ম‌নি‌সিক ভা‌বেও ভে‌ঙে প‌ড়ে‌ছি‌লেন। পা‌টিকাবা‌ড়ি ক‌্যা‌ম্প পু‌লি‌শের

এসআই শামসুল হক ব‌লেন, মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় লাশ‌টি বিছানার উপর ছিল। স্থানীয়রা দরজা ভে‌ঙে পু‌লি‌শ‌কে খবর দেই। লা‌শের পাশ থে‌কে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যা‌লোচনা ক‌রে প্রাথ‌মিক ধারনা  কর‌ছি আত্মহত‌্যা ক‌রে‌ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর