শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ, ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা অনিক খাঁন সিয়ামের বিরুদ্ধে সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করা এবং পরবর্তীতে প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সরকারি চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার পর বুধবার সকালে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই এলাকার পিয়ার আলীর ছেলে অনিক খাঁন সিয়াম ও পাশের বাড়ির তাইজুল ইসলামের পরিবারের মধ্যে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে বলে জানা গেছে। এ নিয়ে তাইজুল ইসলাম পক্ষ গত ২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়ামের নেতৃত্বে একটি দল ফতেকান্দি এলাকায় মানুষের চলাচলের সরকারি রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে এলাকাবাসীর চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়।

পরদিন বুধবার সকালে স্থানীয়রা রাস্তা বন্ধের প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, এরপর অনিক খাঁন সিয়ামের নেতৃত্বে সিরাজ মিয়া, রমিজ মিয়া, পিয়ার আলী, সুমনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র—রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাইজুল ইসলামের ভাতিজা আবুল বাশারের দুইটি ঘরে হামলা চালায়। এ সময় ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগী পরিবার জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরে যায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা তমিজউদ্দিন অভিযোগ করেন, “প্রভাব খাটিয়ে সরকারি রাস্তায় টিনের বেড়া দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয় এবং মামলা-হামলার হুমকি দেওয়া হয়।”

আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে। হঠাৎ করে প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে ভয় দেখানো হচ্ছে।”

গ্রামবাসীর আরও অভিযোগ, ৫ আগস্ট ২০২৪ সালের পর অনিক খাঁন সিয়াম নিজেকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, “আমাদের পরিবারের সাথে সীমানা নিয়ে বিরোধ চলছিল। কিন্তু সরকারি রাস্তা বন্ধ করার অধিকার কারও নেই। প্রতিবাদ করায় আমার ভাতিজার ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।”

অন্যদিকে অভিযুক্ত অনিক খাঁন সিয়াম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রাস্তা বন্ধ করা বা ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত নন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, “এটি ব্যক্তিগত বিরোধ হতে পারে। যদি কেউ অপরাধে জড়িত প্রমাণিত হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯ থেকে একটি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ, ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে

www.dainikkagoj.com
03 June 2026

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ ও হামলা-ভাঙচুরের অভিযোগ প্রতিবাদ করায় প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ, ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে

www.dainikkagoj.com