শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন এমরান সালেহ প্রিন্স

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম (Measles) আইসোলেশন ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

বুধবার (৩ জুন) দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হামে আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যবেক্ষণে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। পাশাপাশি তাদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবামূলক কাজে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ওয়ার্ড পরিদর্শনের সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা বা ভোগান্তি রয়েছে কি না, তা জানার চেষ্টা করেন।

এ সময় তিনি বলেন, “হাম একটি সংক্রামক রোগ হলেও সময়মতো শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “যুব রেড ক্রিসেন্ট সদস্যরা তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং রোগী ও স্বজনদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই মানবিক কার্যক্রম প্রশংসার দাবিদার। জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পরিদর্শন শেষে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং হাম প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক, যুব রেড ক্রিসেন্ট সদস্য এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন এমরান সালেহ প্রিন্স

www.dainikkagoj.com
03 June 2026

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন এমরান সালেহ প্রিন্স

www.dainikkagoj.com