শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ী গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের গোয়ালঘরে একদল ব্যক্তি গরু চুরির চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। একপর্যায়ে ফিরোজ আলীকে গরু চুরির সন্দেহে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতা ঘটনার প্রকৃত সত্যতা যাচাই না করেই তাকে মারধর শুরু করে। গণপিটুনিতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। পরে তার অবস্থার অবনতি হলে স্থানীয়রা দ্রুত তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ভোলাহাট থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, নাকি ভুল সন্দেহের শিকার হয়েছেন—সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহল বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার ফলে প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সকল দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 June 2026

ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com
02 June 2026

ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com