শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

কয়রায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

কয়রা (খুলনা) প্রতিনিধি :

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনার কয়রায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টায় উপজেলার কপোতাক্ষ কলেজ মিলনায়তনে কয়রা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের জনগণকে অনুপ্রাণিত করে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম হাসান, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মো. শরিফুল আলম, অ্যাডভোকেট মনজুরুল আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, এসএম আব্দুর রহিম, অধ্যাপক আবুল কালাম আজাদ, শেখ মাসুদুর রহমান, অ্যাডভোকেট আনিছুর রহমান, নাজমুল হুদা, আব্দুস সামাদ সরদার, ফায়জুল করিম খোকন, আব্দুল গাফ্ফার গাজী, মোস্তাফিজুর রহমান, মনজুর মোর্শেদ, আবুল বাসার ডাবলু, এফএম মহরম হোসেন, কামরুল ইসলাম খান, কৃষকদল নেতা গোলাম রসুল, যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, এসানুর রহমান, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান রাজু, বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. নুর ইসলাম খোকন, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, জাসাস নেতা জামাল ফারুক জাফরিন, ডা. আমিনুর রহমান, শ্রমিক দল নেতা আকবার হোসেন খান, আব্দুর রউফ, গাজী আজিজুর রহমান, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন টিটু, ইমরান হোসেন, মামুন হুসাইন ও মেহেদী হাসান সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কয়রা উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 May 2026

কয়রায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

www.dainikkagoj.com
30 May 2026

কয়রায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

www.dainikkagoj.com