শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সামাদ (৬৪) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ ওই গ্রামের প্রয়াত মাহাম খদগিরের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয়ভাবে তিনি পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কবরস্থানে চলমান উন্নয়ন কাজের তদারকি করছিলেন আব্দুস সামাদ। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি খারাপের দিকে গেলে তিনি সেখানেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারটি চরম শোকাহত হয়ে পড়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মৌসুমি ঝড়-বৃষ্টির সময়ে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন। বিশেষ করে খোলা মাঠ বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 May 2026

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

www.dainikkagoj.com
06 May 2026

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

www.dainikkagoj.com